প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ৮ জুন, ২০২৫

রাজশাহীতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। 

শনিবার রাত ৮টার দিকে রাজশাহী রেলভবনের সামনের রাজশাহী-নওগাঁ মহাসড়ক ও দড়িখরবোনা রেলগেটে এভাবে কোরবানির মাংস বিক্রি করতে দেখা যায়।

সংগ্রহ করা মাংস কেনাবেচার জন্য ভ্যান গাড়িতে অস্থায়ীভাবে দোকান করেছেন ৩০ থেকে ৩৫ জন। তারা বিভিন্ন মানুষের থেকে এসব সংগ্রহ করা মাংসগুলো কিনে নিচ্ছেন। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই এবং অন্যের বাড়ি থেকে মাংস হাত পেতে নিতে সংকোচবোধ করেন তারাই এখান থেকে এসব মাংস কিনেছেন।

মাংস ক্রেতা ব্যাটারি চালিত রিকসা চালক সুমন ইসলাম বলেন, এখানে প্রতিবছর সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রি করা হয়। গরুর মাংস বিক্রি করা হচেছ ৭০০ টাকা কেজি। তবে খাসির মাংস পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, এ মাংসগুলো মূলত যারা বিক্রি করেছেন তারা কোরবানির পশু কাটতে সহায়তা করে মাংস পেয়েছেন কিংবা যারা বিভিন্ন বাড়ি থেকে মাংস সংগ্রহ করেছেন।

 

সংগ্রহ করা মাংস বিক্রেতা রুহুল বলেন, সাড়ে ৫০০ সাড়ে ৬০০ টাকা দরে কিনেছি গরুর মাংস। বিক্রি করছি ৭০০ টাকা দরে। বিক্রি মোটামোটি ভালো হচ্ছে। তবে খাসির মাংস নেই আমাদের কাছে। যদিও খাসির মাংসের চাহিদা আছে। অনেকেই খুঁজেছি  কেনার জন্য।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন