প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আগামীকাল চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার ৪টি উপজেলার প্রায় ৪০টি গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীর যাকারিয়া আল মাদানী।

 

তিনি জানান, সকাল ৮টায় সাদ্রা দরবার শরীফ প্রাঙ্গণে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এই জামায়াতে তিনি নিজেই ইমামতি করবেন। শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে তারা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। এ বিষয়ে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুরের যেসব গ্রামে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।

 

জানা যায়, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন