প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জাতীয়তাবাদী দল বাহরাইন বিএনপি মানামা মহানগর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৫

জাতীয়তাবাদী দল বাহরাইন বিএন পি মানামা মহানগর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার দেশটির পাঁচ তারকা ইন্টারন্যাশনাল হোটেলে।স্হানীয় সময় রাত ৯ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মানামা মহানগর কমিটির মোল্লা মোঃ আক্তার হোসেন কে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাহরাইন কেন্দ্রীয় বিএন পির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, গেস্ট অব অনার সিনিয়র সহ-সভাপতি মোঃআকবর হোসেন কচি, বিশেষ অতিথি-সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন সিনিয়র,প্রধান বক্তা-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ।

 

উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, রুবেল সরদার,আসিদ বাসিদ, রেজোয়ান আহমেদ , মোস্তাক আহমেদ, হারিস খলিফা, রাসেদ ,মামুন , মাকসুদ , সবুজ আহমেদ ,জসিম, শাহনেওয়াজ, সঞ্চালনায় ছিলেন মোঃদুলাল তালুকদা ও জিয়াউল হক জিয়া।

এসময় বিএন পি মানামা মহানগর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জনান বাহরাইন কেন্দ্রীয় বিএন পি।

মানামা মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন। সাইদুল হক ভূঁইয়া , মোঃ মোবারক হোসেন ,সামসুল আলম, আইনুল হক রিপন , আনোয়ার, মাসুদ আহমেদ ,শামীম আহমেদ, আক্তার হোসেন রাফি , সাইফুল ইসলাম, আব্দুল সালাম , ফয়সাল আহমেদ , ও রুহুল আমীন মুজুমদার।

পরিশেষে হাফেজ মুহাম্মদ শাহ আলমের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন