প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন করলেন স্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি শাহরাস্তি উপজেলার দক্ষিন দেবকরা মিয়াজী বাড়ির গোলাম রহমানের কন্যা রহিমা আক্তার রুমা।

উপজেলার নিজমেহার নর বাড়ির মৃত আবুল খায়ের ভুলুর পুত্র মোঃ হাবিবুর রহমানের সাথে বিগত একবছর পূর্বে ইসলামী শরা শরিয়ত মোতাবেক ৫ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে আমার বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের কিছুদিন পর হতে আমার স্বামী আমাকে স্ত্রীর হক ও ভরন পোষনা থেকে বঞ্চিত করেন। এক পর্যায়ে তিনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আমি নিরুপায় হয়ে গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩ টায় আমার স্বামীর বাড়িতে যাই।

ওই সময় বাড়িতে আমার স্বামী ছিলেন না। আমার স্বামীর ভাগনী সিনথি তাদের পরিবারের সবাইকে মুঠোফোনে বিষয়টি অবহিত করে এবং এখানে আসতে বলে। সন্ধ্যার মধ্যে সবাই আসেন। তাদের মধ্যে আমার স্বামীর বড় বোন সুমি ও তার স্বামী আনোয়ার হোসেন এবং ছোট বোন শিউলী আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।

এক পর্যায়ে সুমি, শিউলী ও আনোয়ার আমাকে বেদম প্রহার করে। একপর্যায়ে সুমির স্বামী আনোয়ার হোসেন আমার মাথার চুল ধরে টেনে হেঁচড়ে নিজ স্বামীর বসত ঘর থেকে বের করে দেয় এবং আমাকে প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে।

আমি নিরুপায় হয়ে নিজেকে রক্ষা করার জন্য ওই রাতেই নিজ বাড়িতে চলে যাই। আমার কাছে গচ্ছিত টাকা পয়সা সব শেষ করে আজ আমাকে পথে ছেড়ে দিয়েছেন আমার স্বামী।

এমন পরিস্থিতিতে তিনি তার অসহায়ত্ব গোছাতে আজকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে সুষ্ঠ বিচার ও সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন