রিয়াদে ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে দূতাবাসের ইকনোমিক কাউন্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে রিয়াদের ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের পক্ষ থেকে ইকনোমিক কাউন্সেলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রবাসের মাটিতে বাংলাদেশী ব্যবসায়ী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ী তরুণ উদ্যোক্তারা বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসের মাটিতে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে ।আর এ বিষয়ে দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।
দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর বলেন দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে সৌদি সরকারের নিয়ম-নীতি ও আইন অনুযায়ী।
বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নয়নের চাকা সচল থাকবে সেই ব্যাপারেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ইকনোমিক কাউন্সেলর।
সভায় উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উপদেষ্টা শামীম আল আমিন, ইনভেস্টর আবু সাঈদ, ইনভেস্টর মোঃ সবুজ, ইনভেস্টর হারুনুর রশিদ, সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় , সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবু সায়েদ মোঃ তারেক, সহকারি পরিচালক মার্কেটিং ইমান আলী শওকত সহ ব্যবসায়ী প্রতিনিধিরা।