প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে এ.টি.এম আজহারের মুক্তিতে জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ.টি.এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় এর জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

বুধবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।

এ সময় হাফেজ মাওলানা মীর হোসাইন বলেন, ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন।

এ রায় এর জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কলিম উল্যাহ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতী আব্দুর রউফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসেন,পৌর সেক্রেটারি মাওলা সফিকুর রহমান মজুমদার,সহকারী সেক্রেটারি রবিউল হোসেন প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন