প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে, ২০২৫
হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মো. সফিক উল্যাহ্ নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন এলাকায় আলীগঞ্জ-হাটিলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধার উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা গেছে, রোববার রাত আনুমানিক একটার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাচন কর্মকর্তার কার্যাল ও ইউএনও’র বাসভবন সংলগ্ন স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হন, মানসিক ভারসাম্যহীন মো. সফিক উল্যাহ। পরে পথচারিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে তার শারিরিক অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মারা যাওয়া সফিক উল্যাহ্ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানান। তিনি বেশ কিছুদিন ধরে উদ্দেশ্যহীনভাবে আলীগঞ্জ ও কংগাইশ এলাকায় ঘোরাফেরা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঢাকা থেকে হাজীগঞ্জ রওনা দিয়েছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন