প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৫

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। জব্দ রেণু পরবর্তীতে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

 

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) দিনগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেণু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ রেণু ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এসব রেণুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। চিংড়ির রেণুসহ দেশীয় প্রজাতির সব রেণু পোনা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন