প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৫

শাহরাস্তিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. ইমতিয়াজ আলম ও সাদ্দাম হোসন নামের দুই কামিল (মাস্টার্স) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে উপজেলার ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এই দুই শিক্ষার্থী এ দিন কামিল প্রথম বর্ষের হাদিস সপ্তম পত্রের পরীক্ষা দিচ্ছিলেন। তাঁরা ভোলদীঘি কামিল মাদ্রাসায় অধ্যয়নরত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, কেন্দ্র পরিদর্শনে গেলে অসদুপায় অবলম্বন করার সময় তাঁরা হাতেনাতে ধরা পড়েন। যে কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন