প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হেলমেট না থাকায় হাজীগঞ্জে বাইক চালকদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৫

অবৈধ যানবাহন প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হেলমেট না থাকায় ১২ মোটরসাইকেল চালককে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে পৌরসভার সামনে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান।

এ সময় হাজীগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হাসান বলেন, সম্প্রতি সময়ে সারাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সড়ক আইন না মেনে চলা এবং দ্রুতগতিতে যানবাহন চলাচল করার কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর বিষয়ে সচেতন করা হয়। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন