প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে মতলব উত্তরের প্রবাসী রাজীব মোল্লা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৫

সৌদি আরবে রাজীব মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। গত ১১ মে দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় ভাড়া বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর বাসায় ফিরে আসেননি।

 

নিখোঁজ রাজীব মোল্লা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার জজ নগর গ্রামের শহীদ মোল্লার ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রাজীব মোল্লা ৮ বছর আগে কাজের জন্য সৌদি আরবে যান। তিনি দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধায়নে কাজ করতেন। সবশেষ তিন বছর আগে রাজীব দেশে ছুটি কাটিয়ে আবার সেখানে গিয়ে কাজে যোগ দেন।
নিখোঁজ রাজীব মোল্লার বাবা শহীদ মোল্লা বলেন, ‘গত ১১ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তির মুঠোফোনের কল পেয়ে ভাড়া বাড়ি থেকে বেড় হন রাজীব মোল্লা। এরপর  আর বাসায় ফিরেনি ছেলে। নিখোঁজের পর ছেলের হাতে ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে অবস্থানরত স্বজনরাও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না
এদিকে, কফিলের (মালিক) সঙ্গে বাবা শহীদ মোল্লা মুঠোফোনে যোগাযোগ করেন। তিনিও রাজীব মোল্লাকে খুঁজে পাচ্ছেন না বলে জানান তাকে।

এমন পরিস্থিতিতে সৌদি প্রবাসী রাজীব মোল্লার নিখোঁজের ঘটনায় তার মা-বাবা, স্ত্রী ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ মুহূর্তে তাদের কী করণীয়, তা বুঝে উঠতে পারছেন না তারা। নিখোঁজ রাজীব মোল্লার সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

জেলা প্রবাসী কল্যাণ ওয়েল ফেয়ার সহকারী পরিচালক আলী হোসেন জানান, নিখোঁজ রাজীব মোল্লার পাসপোর্ট ও আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পেলে যত দ্রুত সম্ভব তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন