প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রি প্রস্তুত, খাবারে ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদ উল্লেখ না করে খাদ্য সামগ্রি প্যাকেটজাত করা এবং মিথ্যা বিজ্ঞাপন দেয়ার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট ও গোয়াল ভাওর বাজারে তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট ও গোয়াল ভাওর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রি প্রস্তুত, খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্য সামগ্রি প্যাকেটজাত করার দায়ে চমক স্টার বেকারি মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে রুচি বেকারি মালিককে ৭ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ডিজিটাল ডেন্টাল কেয়ার কে ৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন