প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে শাটডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫

চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শার্ট ডাউন কর্মসূচি শুরু করেছে।

সোমবার (১৯ মে) সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি শুরু করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।

তাদের দাবি, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে, প্রশিক্ষণের মান উন্নত করণ।

কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে অনির্দিষ্ট কালের জন্য কর্মসূচি বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

চাঁদপুর মেরিন টেকনোলজিতে প্রায় ৪শ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ৬ টি মেরিন টেকনোলজিতে একযোগে এই কর্মসূচি চলছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন