প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে নামাজ পড়তে যাওয়ায় কর্মচারীকে প্রধান শিক্ষকের মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫

শাহরাস্তিতে নামাজ আদায় করতে যাওয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারীকে পিটিয়ে আহত করেছেন প্রধান শিক্ষক। রোববার উপজেলার বলশিদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে অফিসে ফিরে এলে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ তাকে মারধর করেন। পরে তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন