প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ম্যানহোলে গ্যাস বিস্ফোরণ, মা-ছেলে’সহ আহত তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫
চাঁদপুর শহরে সড়কে ম্যানহোলে সৃষ্ট গ্যাস বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টায় শহরের জেএমসেনগুপ্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন তন্বী আক্তার (৩৫), তাফসির হোসেন (১০) ও আব্দুর রাহিম (৮)।

তারা সবাই পথচারী ছিলেন। 

চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সড়কের ওপর ম্যানহোলে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এ সময় ম্যানহোল ও আশপাশের অংশবিশেষ ভেঙে যায়। এই ঘটনাস্থলের পাশ দিয়ে চলাচলকারী তিন পথচারী আহত হন।

তারা সবাই চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা। 

ধারণা করা হচ্ছে, ম্যানহোলে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে সবাই আশঙ্কামুক্ত। 

প্রসঙ্গত, বিস্ফোরণের শিকার ম্যানহোলটি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার সামনে। তবে ওই বাসায় এখন আর কেউ বসবাস করেন না।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন