প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে পুলিশের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার, আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে, ২০২৫

ফরিদগঞ্জ থানার এক এসআইয়ের গুলিভর্তি ম্যাগাজিনসহ খোয়া যাওয়া পিস্তল ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটকের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

শুক্রবার বিকালে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম।

এই ঘটনায় আটক দুজন হলেন- রুবেল খান (৩৬) ও সুমন (৩৫)।

 

রুবেল বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের প্রয়াত আজিজ খানের ছেলে। তিনি ঢাকার শাহ আলী এলাকায় থাকেন। সুমন ঝালকাঠির নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের প্রয়াত জালাল উদ্দিন মাঝির ছেলে। তিনিও শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকায় থাকেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, এসআই মো. রাকিব উদ্দিন ভূঞা (বর্তমানে সাময়িক বরখাস্ত, পুলিশ লাইনে সংযুক্ত) ৪ মে দিনে দায়িত্ব পালনের পর রাত ১০টার দিকে সরকারি অস্ত্র ও গুলিসহ বাসায় যান। পরদিন সকালে তিনি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ ম্যাগানিজ লাগেজে রেখে থানায় আসেন। বিকাল ৪টার দিকে বাসায় গিয়ে বাসার দরজা খোলা দেখতে পান। তালা নেই, ভেতরে জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। তিনি লাগেজ খুলে দেখেন অস্ত্র-গুলি নেই।

এ ঘটনায় এসআই রাকিবকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়। ১০ মে থানার ওসি চোরের সন্ধান দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

 

ওসি শাহ্ আলম সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুর ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়ে অস্ত্র ও গুলি।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন