প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে দারোয়ানের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার ট্রাক রোড এলাকায় বিল্লাল হোসেন প্রধানীয়ার মালিকানাধীন ছয়তলা ভবনের চিলেকোঠায় গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন সুনীন দেবনাথ (৫৫) নামের এক ব্যক্তি। তিনি দীর্ঘ ১৩-১৫ বছর ধরে ওই ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সুনীন দেবনাথের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাড্ডা দেবনাথ বাড়ি। তিনি চার মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন