প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে ক্ষতিকর রং ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম বিক্রি করায় কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকার কারখানায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে বাগাদী চৌরাস্তায় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, এতে ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম বিক্রি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ সময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরণের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন