প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

 

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এই দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

 

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মরত ও আনসার সদস্যরা।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন