প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ১১ মে, ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু ‘কোরবানি’ করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

 

 

রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি।

রফিকুল ইসলাম মাদানী বলেন, আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না। সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দ্বায়বদ্ধ। এ কথা বলেই তিনি ক্ষমতায় বসেছেন। আর সরকার কী করবে না করবে সেটা পরের কথা, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব কিনা সেটাই কথা।

 

 

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তাদের এ দেশে আর পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন