প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
প্রকাশিত: ১০ মে, ২০২৫

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়,  আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।

শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে ব্যাপক শোডাউনসহ অংশ নিতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতাকে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ।

এ সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন