মানুষ নও
মো. হোসেন বেপারী
এই যে ফুটন্ত গোলাপের শোভা
তুমি তাকে কলুষিত করো
বিবেকের দরজা নড়ে না তোমার
তুমিতো মানুষ নও।
শিশু আছিয়ার মতো ফুলকলি
পাপড়ি ফোটার আগেই ঝরে যায়,
শেখার আগেই মানুষ-পশুর ব্যবধান।
মানুষের মতো অবিকল তুমি
হাত-পা-চোখ-কান সবই আছে
অথচ মানুষ নও তুমি, নিকৃষ্ট শ্বাপদ
মানুষের থাকে মানবিক সৌন্দর্যের অভিজ্ঞান।