প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে, ২০২৫

কচুয়ায় বিষধর সাপের ছোবলে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার (৯ মে) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নূরানী মাদরাসা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে মসজিদে আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে। তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই সন্ধ্যায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, সাপের কামড়ে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন