হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমরুল কায়েস(১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর ওই বাড়ির মৃত মুকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরুল কায়েস নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইমরুল কায়েসের মৃত্যু হয়েছে ।