প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়া পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪

রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে কিরাত নাত,হামদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীর উপর  কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সিহাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,ফজলুল হক,প্রভাষক আবু জাফর ও হাসিনা আক্তার সহ আরো অনেকে। এসময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,ইয়ার আহমেদ মজুমদার,বিল্লাল হোসেন,সেলিম হোসেন,প্রভাষক ইফনুছ মোল্লা,সাইফুল ইসলাম সবুজ,ইয়াছিন মিয়া,লায়লা আরজুমান,নিগার সুলতানা,কবরি হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন