ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল- ষোলদানা গ্রামের মো. রুবেলের ছেলে আবদুল্লাহ (২) এবং সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে মাহফুজ (২)।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে।
পরিবারের সদস্যদের বরাতে চিকিৎসক জানান, সকালে সবার অগোচরে দুই শিশু খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।