প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মে, ২০২৫

ইলিশ ধরা শুরুর এক সপ্তাহ পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। ফলে এখন জমজমাট বড়স্টেশন মাছঘাট।

 

বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে ইলিশ এসেছে ৪০০ মণ। যদিও পুরো ইলিশ দক্ষিণাঞ্চলের।

তবে জেলেদের অভিযোগ, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে জালে এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। যে কারণে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের দাম আকাশছোঁয়া। দাম না কমায় অনেক ক্রেতা ইলিশ না কিনেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

 

কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ইলিশ কিনতে আসা মো. মাসুদ বলেন, ‘দাম অনেক বেশি। পুরো আড়ত ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোথাও কমে ইলিশ পাচ্ছি না। বাজেটের মধ্যে পেলে অবশ্যই ইলিশ কিনে নিয়ে যাবো।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, দক্ষিণাঞ্চল থেকে ইলিশ আসছে। একটি ট্রাকেই ৪২ মণ ইলিশ এসেছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় এখানে ইলিশ নিয়ে আসা হয়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ইলিশ কিনে নিয়ে যান। আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই ৮০০ থেকে তিন হাজার টাকায়।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন