প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মে, ২০২৫

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) সং-ঘব-দ্ধ ধ*র্ষ*ণের অভি-যো-গ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৬ মে) রাতে তিন যুবককে গ্রে-ফ-তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার রাত ৯ টার সময় ভিকটিম (১৩) পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথাকাটাকির একপর্যায়ে রা-গ করে বাড়ির পেছনে চলে যায়। সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা তিন যুবক সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) তাকে জো-রপূ-র্বক ধরে কাছাকাছি ফিরোজ নামের এক ব্যক্তির পরি-ত্য-ক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত ৩জন মিলে ভি-কটি-মকে ধ*র্ষ*ণ করে।

পরদিন ফজরের নামাজের সময় ভি-কটি-মকে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে ফারুক নামে এক ব্যক্তির বাড়ির সামনে রেখে পা-লিয়ে যায় অভি*যু*ক্তরা।

মোবাইল ফোনে খবর পেয়ে ভি*কটি*মের চাচা কবির তাকে উ-দ্ধা*র করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার বিষয়টি জানাজানি হলে রাত ১২টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভি-কটি-মকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবান-ব-ন্দির ভিত্তিতে রাতেই অ-ভি-যান চালিয়ে তিন আ-সা-মিকে ভোর ৪টার দিকে গ্রে-ফ-তার করে। ভি-ক-টিম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ভি-ক-টি-মের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভি-কটি-মকে থানায় নিয়ে আসি। তার জবা-নব-ন্দি অনুযায়ী রাতেই অ-ভি-যান চালিয়ে তিন অ-ভি-যু-ক্তদের গ্রেফতার করা হয়। ভি-কটি-মকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মা ৩ কিশোরকে বাদী করে মাম-লা দায়ের করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন