প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে স্পেশালাইজিস্ট হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মে, ২০২৫

হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজিস্ট হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডে প্রাইম স্পেশালাইজিস্ট হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টার শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ।

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: মো: মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান,ভারপ্রাপ্ত

সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু,হাজীগঞ্জ ক্লাবের সভাপতি হাসান মাহমুদ,হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রোটা. নবীন রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্যে ডা: মো: মিনহাজুর রহমান বলেন,ধীরে ধীরে আমার দেশের মানুষ মেধাশূন্য হয়ে পড়ছে,সিজারের চেয়ে নরমাল ডেলিভারি অনেক ভালো। আর যেটা সিজার না হলেই নয় সেটার ব্যবস্থাও আমরা রেখেছি। প্রান্তিক পর্যায়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত সর্বাধুনিক চিকিৎসা সেবায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে পথ চলা শুরু করি।

তিনি আরও বলেন,আমাদের এখানে ডিপ্লোমা নার্স,সকল প্রকার ভ্যাকসিন সেবা,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার,ভ্যাকসিন সেন্টার, ডায়াবেটিস ইউনিট,ফ্যামিলি মেডিকেল মেডিসিন ডাক্তার,ফ্যামিলি হেলথ মেডিসিন ডাক্তার,ফ্যামিলি হেলথ প্রফেশনাল,শিশু বিশেষজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ,হাড়জোড়া বাত ব্যথা মেরুদন্ড ট্রমা এন্ড অর্থোপেডিক বিশেষজ্ঞ,গাইনি ও অবশ স্ত্রীর রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ। চাঁদপুর জেলায় এ প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি করার সুব্যবস্থা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন