প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইমাম রইস উদ্দিনকে হত্যার বিচারের দাবীতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে, ২০২৫

গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রইস উদ্দিনকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ মে সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন মিয়াজী, ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী প্রমুখ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা সদস্য মহিউদ্দিন আল আজাদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী নকশেবন্দী।

এ সময় হাজীগঞ্জ উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ , আহলে সুন্নাত ওয়াল জামা’আত সহ হাজারো সুন্নী জনতা মিছিলে অংশ নেয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন