অবশেষে সমালোচানার মুখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ও বিদ্যোসাহীর নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভাপতি পদে নিয়োগ দেয়া আনোয়ার হোসেন খোকনের বদলে নতুন করে এক প্রজ্ঞাপন জারি করে মোহাম্মদ আবু ইউছুফকে সভাপতি ও শাহেদুল হক মজুমদারকে বিদ্যোসাহী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এএসএম আমানুল্লাহ’র অনুমতিক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গভনিং বডির অবশিষ্ট মেয়াদকাল ২৪শে মার্চ ২০২৭ সাল পর্যন্ত। এর আগে গেল ২৯শে এপ্রিল আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে প্রথম সভা বয়কট করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।
প্রথম সভার আগে সম্প্রতি বৃটিশ নাগরিককে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে তার মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন কলেজটির গভর্নিং বডির ৮ সদস্য। ফলে পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করে।
তবে গত ৩০শে এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভাইস-চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করায় বিষয়টি নিষ্পত্তি হলো।