প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মে, ২০২৫

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. জাকির (২৫) ও মো. শাকিল (২২) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।

শনিবার (৩ মে) দুপুরে তাদেরকে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।

 

বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন