প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা – মমিনুল হক

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২ মে, ২০২৫

বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। আমরা তাকে দেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবেই বিবেচনা করি। বিএনপি সরকারের আমলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া  শ্রমিকদের জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

শুক্রবার (২ মে ) বিকালে হাজীগঞ্জ বিশ্বরোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমীক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে পৌর শ্রমীক দলের সভাপতি রাশেদ আলম হীরার সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক আরো বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানেও আমাদের শ্রমিকরা রক্ত দিয়েছে। বহু শ্রমিক পুলিশের গুলিতে মারা গেছে। এই বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে,শোষকদের বিরুদ্ধে,স্বৈরাচারীর বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। সেই লড়াইয়ে অগ্রভাগে আমাদের শ্রমিক ছিল। শ্রমিকরা আন্দোলন না করলে কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারতো না। কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না। শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না।

ক্ষমতায় গিয়ে সবাই শ্রমিকের কথা ভুলে যায়। শ্রমিকদের এখনো কষ্টে দিন কাটাতে হয়। শ্রমিক না থাকলে বাংলাদেশ চলবে না, কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না। দুই একজন সরকারি কর্মকর্তা না থাকলেও বাংলাদেশ চলবে। তাই শ্রমিককে বাঁচাতে হবে। শ্রমিককে মর্যাদা দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়ে বলেছেন ওই রাষ্ট্র গঠন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যে রাষ্ট্রে শ্রমিকরা মর্যাদা পাবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন,ক্ষমতার টিকে থাকার জন্য আওয়ামী লীগ গনতন্ত্র কবর দিয়ে টানা

১৬ বছর ক্ষমতায় ছিলো। তাই ড. ইউনুস সাহেবকে বলবো নির্বাচন নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করে গনতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুণ। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে এদেশের মানুষ তা মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ কোন অপরাধের সাথে জড়িত হতে পারবেন না। তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপি ক্ষমতায় এলে কোন চাঁদাবাজী,সন্ত্রাসী ঘটনা ঘটবে না। বিশেষ করে হাজীগঞ্জ শাহরাস্তিতে আমার কোন নেতাকর্মী সাহস করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, গত শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাদের নেতারা অতিতে ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। আমরা চাই, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
অনুষ্ঠানে পৌর শ্রমিক দলের সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্রো,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক আহবায়ক আক্তার হোসেন দুলাল,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউছুফ পাটোওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন