প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে প্রেইন্টার অ্যাসোসিয়েশন শ্রমিক দিবস পালন

জসিম উদ্দিন
প্রকাশিত: ১ মে, ২০২৫

মালিক শ্রমিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে। এই স্লোগানকে সামনে রেখে, হাজিগঞ্জ উপজেলা প্রেইন্টার অ্যাসোসিয়েশন শ্রমিকদের উদ্যোগে ব্যাপক উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক মে দিবস পালিত হল।

হাজিগঞ্জ উপজেলা প্রেইন্টার এসোসিয়েশন সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে পহেলা মে দিবস পালন করেন

পহেলা মে বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা প্রেইন্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহসান হাবিব এর সার্বিক পরিচালনায় সংগঠনের দেড় শতাধিক প্রেইন্টার শ্রমিকরা নতুন টি-শার্ট গায়ে দিয়ে বর্ণিল আয়োজনে উৎসবমুখর ভাবে হাজীগঞ্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চত্বর ঘুরে পূর্ব বাজার ব্রীজ প্রদক্ষিণ শেষে,

মধ্যবাজার, বিজনেস পার্ক এর নিচে অবস্থান নেয়, মে দিবসের উপর বক্তব্য রাখেন প্রেইন্টার অ্যাসোসিয়েশন সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য দেন

বক্তারা বলেন মে দিবস মানেই শ্রমিকদের একটি অনুপ্রেরণার দিন স্মৃতি বিজড়িত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা ও বেদনা।বক্তারা আরো বলেন
দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে শ্রমিকরা
আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেটের ম্যাসাকার শ্রমিকদের
জমায়েত হয় শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি করলে ওইখানে ১০ থেকে ১২ জন শ্রমিক নিহত হয়। সেদিনের সেই ঘটনাকে কেন্দ্র করে এই দিবসটি আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

এছাড়া তারা আরো বলেন মে দিবস সকল কলকারখানা ও শ্রমজীবী প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শ্রমিকদের কাজের শেষে ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকদের মধ্যে বৈষম্য চলবে না, আন্তরিকতা থাকতে হবে।

হাজিগঞ্জ উপজেলা প্রেইন্টার শ্রমিকরা সকলের আন্তরিকতা ও ভালোবাসা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন। হাজিগঞ্জ উপজেলা প্রেইন্টার এসোসিয়েশন সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনির কাজী, রাজ্জাক মিয়া, আনোয়ার মিয়া, ফারুক মিয়া, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ মিজান মিয়া, সহ-সভাপতি মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিস কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ভুট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর, নয়ন, মইনুদ্দিন, কামরুল, মোস্তফাসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন