প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪

দুপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী(৫৫) নামক এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বেলতী গ্রামের মৃত রোস্তম আলী মাস্টারের ছেলে। মঙ্গলবার ১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টিকের রডের সাথে দড়ি দিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, `‘ গতকাল সোমবার বিকালে তার সাথে ফোনে শেষ কথা হয়।রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি।আজ সকালে নজরুল ঢালীর ঝুলন্ত লাশ দেখতে পাই। জেসমিন আক্তার মনে করেন তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ’

এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন