প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চাইলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) আবেদনটি শুনানির জন্য আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেছে ট্রাইব্যুনাল।’

আবেদনে বলা হয়েছে, দীপু মনির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন, স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন