প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে কুকুরের কামড়ে শিশু’সহ ১১ জন আহত: ভ্যাকসিন সংকটে বিপাকে রোগীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জে এক কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে।

 

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন গুরুতর আহত হয়।

 

জানা যায়, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল গ্রামের সিরাজ প্রধানীয়ার দোকানের সামনে  শিশুরা খেলাধুলা করছিলো। এমন অবস্থায় একটি পাগলা কুকুর দৌঁড়ে এসে এলোপাতাড়ি কামড়ে শিশুসহ ১১ জনকে গুরুতর আহত করে।

 

 

আহতদের মধ্যে সাতজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিতে আসেন। তারা হলো:- মোসাম্মৎ তাবিয়া ইবনে সেবা (৪), মো: হাবিবুর রহমান প্রধানিয়া (১০), মোহাম্মদ কাউসার হোসেন (১৯), মো: আবু জাফর (৭), হুজাইফা আক্তার (৮), মোহাম্মদ রাফসান হোসেন (৩), মোহাম্মদ কাউসার হোসেন (১৯)। বাকিরা চাঁদপুর সদর’সহ অন্যান্য স্থানে চিকিৎসা নিয়েছেন।

 

আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও ভ্যাকসিন না পেয়ে রোগিরা বিপাকে পড়েন।

 

এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও পাগলা কুকুরের কামড়ে গরু, ছাগল, ভেড়া হাঁস মুরগি সহ পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ রবিউল আলম সবুজ বলেন, কুকুরের কামড়ের  ভ্যাকসিন শুধুমাত্র  সদর হাসপাতালে ও মেডিকেল কলেজে হাসপাতালে সাপ্লাই আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সাপ্লাই নেই বলে রোগীরা বাহির থেকে ক্রয় করে আনতে হয়। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় নিম্নবিত্ত পরিবারের রোগীদেরকে আর্থিক সমস্যা নিয়ে বিপাকে পড়তে হয়।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন