প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫

ফটিকছড়ি সদরে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছর বয়সী এক বালক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

 

২৭ এপ্রিল রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

 

এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

 

মামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

 

 

গত শনিবার থেকে তাকে বলাৎকার করা হয়। শেষমেষ সে শিক্ষার্থী সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন- অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হচ্ছে। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন