প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে ট্রাকভর্তি ৪৫ লাখ টাকার চিংড়ি রেণু আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫

হাইমচরে ট্রাকভর্তি চিংড়ির ৪৫ লাখ টাকা মূল্যের রেণু আটক করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার গরমবাজার এলাকার বেড়িবাঁধ সড়ক থেকে রেণু চিংড়ির চালানটি আটক করা হয়।

 

চাঁদপুর মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে ২৫টি ড্রামে প্রায় ১২ লাখ রেণু পাওয়া যায়।
তিনি আরও জানান, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে মশারি জাল দিয়ে এসব চিংড়ির রেণু আহরণ করা হয়েছিল। পরে এগুলো বিক্রি করা হয় হাইমচর উপজেলার নাজমুল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির কাছে। তিনি রেণুর চালানটি ট্রাকে করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। অভিযানে নাজমুল হাওলাদার ও ট্রাকচালক আব্দুর রহিমকে আটক করা হয়েছে।
 
পরে আটক করা রেণুগুলো চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, আটক হওয়া চিংড়ির রেণুর বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
 
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন