প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪

প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী তালতলাস্থ বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা নিরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি,অভিভাবক কমিটি ও কোমলমতি শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে তিনটায় এ উপলক্ষে বিদ্যালয়ের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী , অভিভাবক সদস্য হেলাল উদ্দীন, রাবেয়া হাসান মুনা ও হাছিনা রহমান।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে এদিন উপস্থিত সকলে প্রধান শিক্ষিকাকে নিয়ে কেক কাটেন ও সকলের মাঝে মিষ্টি পরিবেশন করেন। সবাই প্রধান শিক্ষিকাকে খুশিতে মিষ্টিমুখ করান ও বিভাগীয় পর্যায়েও তার সফলতা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন