প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫

চাঁদপুর সদর উপজেলায় ফ্যানের বাতাসে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম বালিয়া ইউনিয়নের গুলিয়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে মনোয়ারা বেগম স্ট্যান্ড ফ্যানের বাতাসে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন