প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কুবি ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে প্রথম হওয়ায় আব্দুল্লাহকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবি’র সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করায় মোঃ আব্দুল্লাহ কে চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ মোঃ আব্দুল্লাহ ও তার পিতা-মাতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ এর সভাপতিত্ব ও  সিনিয়র শিক্ষক মাহবুব এলাহী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ এর পিতা ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী এবং মাতা সুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার,শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ।

মো. আব্দুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি জিপিএসহ সর্বমোট ৯৬ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার মোট ১২০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর নির্ধারণ করা হয়। মো. আব্দুল্লাহ এই পদ্ধতিতে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন।

সে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হন। এছাড়া তিনি কুবি ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন