চাঁদপুর সদর উপজেলার একটি পুকুরে নাঈম ইসলাম (২২) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবক নাঈম ইসলাম (২২) চান্দ্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দা সিদ্দিক পাটওয়ারীর ছেলে। তার মৃগী রোগ ছিল বলে পরিবার জানায়।
স্থানীয়রা জানায়, নাঈম রং মিস্ত্রি কাজ করতো। বুধবার মদনা ৬ নং ওয়ার্ড হাওলাদার পোলের কাছে জাহাঙ্গীর হাওলাদার বাড়িতে রঙের কাজ শেষে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পুকুরে পাড়ে হাত-পা ধুতে সেখানেই ডুবে যায় সে। দুপুরে তার মৃতদেহ ওই পুকুরে লাশ ভেসে উঠে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে মর্গে পাঠানো হয়। তার মৃগী রোগ ছিল। তবে থানা এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।