প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরব রিয়াদ চ্যাপ্টার  ৯৭ বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫

জীবনের প্রতিটি সময়ে সুখে- দুখে পাশে চাই বন্ধুত্বের জুড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদ চ্যাপ্টার ৯৭বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক আড্ডা আনন্দঘন পরিবেশে  ফুড হাউজে অনুষ্ঠিত হয়েছে।

রিয়ার চ্যাপ্টার ৯৭ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন
ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার তানভীর সিকান্দার, ডাক্তার মাহমুদুজ্জামান, রোটারিয়ান ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, আলিনুর ইসলাম রনি, মোঃ ফয়েজ উদ্দিন লাবলু, এ এন এম শোয়েব, খালেদ আনোয়ার রুমি, হুমায়ুন কবির ,মোঃ মাসুদুর রহমান সবুজ, মোঃ হানিফ ভূঁইয়া, শফিকুল ইসলাম হৃদয় রিম প্রমূখ।

কর্মব্যস্ততার পরেও বন্ধুদের আড্ডায় ছুটে এসেছে সবাই – পেশাগতভাবে কেউ কাউন্সিলর , ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি ,সাহিত্যিক ,ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী  যে যেখানে আছে সবাই যার যার জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করছেন বলে বন্ধু আড্ডায় উঠে এসেছে সেসব স্মৃতি কথা।

সবার একটি কথা বন্ধুত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে সবাইকে। জীবনে অনেক কিছু আসবে যাবে বন্ধু যেন হারিয়ে না যায় সুখে দুখে একে অপরের পাশে থাকবে। বন্ধুত্বের জয় হবে বিশ্বব্যাপী বন্ধুরা যাবে এগিয়ে দুর্বার গতিতে সে প্রত্যাশাও সবার।

৯৭ বন্ধু আড্ডায় সাংস্কৃতিক পর্বে কেউ কবিতা, কেউ গান ,আবার কেউ স্মৃতিচারণ করেন সমসাময়িক ঘটে যাওয়া বিষয় নিয়ে। আবার যে সব বন্ধু হারিয়ে গেছে দুনিয়ার সকল মায় ত্যাগ করে পরপারে আছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রবাস ও দেশে যেসব বন্ধু আছে তাদের সুস্থতা কামনা করেছেন বন্ধু আড্ডা থেকে। বিপদে-আপদে একে অপরের পাশে থাকা সহ আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমাজের সাধারণ মানুষের জন্য ভালো কাজ করার প্রত্যাশা রেখে ই বন্ধু আড্ডার  সমাপ্তি ঘটে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন