প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি পাইপ গান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপ গান ও দুটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।

শনিবার (১৯ এপ্রিল) রাতে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ঢালী বাড়ি মসজিদ সংলগ্ন মাঠ থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

 

রোববার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে ডাকাত ও মাদকপাচারকারীদের বিরুদ্ধে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপ গান এবং দুটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়।

 

 

আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন