প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে পুকুরে খননের সময় মিলল রাইফেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫

ফরিদগঞ্জে পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলেছে পুরনো একটি থ্রি নট থ্রি রাইফেল।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ চরবড়ালী গ্রামের শচীন্দ্র চন্দ্র দেবনাথ প্রকাশ গুরু মাস্টারের বাড়ির একটি পুকুর খনন করতে গিয়ে এই আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলে।

পুকুরের মালিক গুরু মাস্টার জানান, মাটি কাটার শ্রমিকরা পুকুর খননের কাজ করেছিলেন। এসময় মাটির মধ্যে লম্বা আকৃতির লোহার বস্তুর সন্ধান পায় তারা। পরে তা পানি দিয়ে পরিষ্কার করার পর দেখা যায়, এটি একটি রাইফেল। এরইমধ্যে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে ঘটনাটি থানা পুলিশকে জানান তিনি।


ঘটনা সম্পর্কে শনিবার ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, উদ্ধার হওয়া রাইফেলের লোহার অংশগুলো অবশিষ্ট থাকলেও তার সঙ্গে কাঠের বাঁট। তার কোনো অস্তিত্ব বা চিহ্ন নেই। তাই ধারণা করা হচ্ছে, এটি অনেক পুরোনো। হয়তো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। তিনি আরও জানান, রাইফেলের নলসহ পুরো লোহার অংশের সঙ্গে ম্যাগজিন, ট্রিগার ও বোল্ড দৃশ্যমান রয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া থ্রি নট থ্রি মডেলের চাইনিজ পুরোনো এই রাইফেল থানা পুলিশ তার হেফাজতে নিয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন