প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে আ.লীগ নেতা ইউসুফ গাজী’সহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া যৌথবাহিনীর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুবলীগের দুই নেতা।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এতথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার ইউসুফ গাজী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান।

গ্রেপ্তার দুই যুবলীগ নেতা হলেন- চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

 

চাঁদপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ইউসুফ গাজীকে শুক্রবার রাতে জেলা শহরের মুখার্জিঘাট এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রাতে যৌথবাহিনীর অভিযোগে গ্রেপ্তার হন যুবলীগের ওই দুই নেতা।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজী ও যুবলীগ নেতা হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেপ্তার হয়েছেন মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন