প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের সেরা ওসি ফরিদগঞ্জের মোহাম্মদ শাহআলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের ৮ থানার মধ্যে সেরা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শাহআলম। তিনি ফরিদগঞ্জ থানার ওসি।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চাঁদপুর জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষো ওসি মোহাম্মদ শাহআলমের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

 

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবীরের উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন সাঈদী, শারমিন রহমান প্রমুখ।

 

এসময় বিভিন্ন থানার ওসি, বিশেষ ও গোয়েন্দা শাখা এবং জেলা পুলিশের অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন