প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে এসএসসি পরীক্ষার নকল সরবরাহকালে অস্ত্র’সহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৫

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন ১১টা ৪০ মিনিটে নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৭) নকল দেওয়ার জন্য দেওয়াল টপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করেন।

 

এসময় মো. মেহেদী হাসানের দেহ তল্লাশি করে নকলসহ একটি বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় মো. মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন