প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫

চাঁদপুর জেনারেল হাসপাতালে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ২ দালালকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. মাসুদ (২৮) ও জুম্মন মিয়া (৪০)।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই দালাল হাসপাতালে আসা রোগীদের নানাভাবে প্রতারিত করছিলেন।

এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় দালাল হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

 

চাঁদপুর সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক কারবারি আটকের অভিযানের সঙ্গে সরকারি বিভিন্ন সেবা কেন্দ্রে দালাল ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালানো হয়।

এ সময় হাতেনাতে অভিযুক্ত ২ দালালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। পরে আটক হওয়া দুজনকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন